রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহ র‌্যাব-১৪ অভিযানে হিরোইনসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার এলাকায় অভিযান পরিচালনা করে ৮২গ্রাম হিরোইন সহ একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

আজ ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১৪,এর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫), স্বামী-মৃত হানিফ শেখ, সাং-কুশাবেনু, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইলকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী রোজিনাকে এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়।

অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮২ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ ২০ বিশ হাজার টাকা।

উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews