শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ঘন্টার মধ্যে একই স্থানে তিনটি অভিযান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ঢাকা-সিলেট মাহসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় নিয়মিত অভিযান চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে করা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা উপজেলার মো. আজহারুল (৩২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. রবিউল (২৪), সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার মো. রাশেদ (২৪) ও আখাউড়া উপজেলার গঙ্গাসাগরের রাবেয়া (২৭)। এর মধ্যে আজহারুলের কাছ থেকে দুই কেজি গাঁজা, রবিউল ও রাশেদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, রাবেয়ার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২৫ কেজি গাঁজা বহন করা পিকআপ উদ্ধার করা হয়।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার কসবা উপজেলার হাজীপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোনা জেলা সদরের মো. আলামিন মিয়া (৩২) ও মো. রুবেল (২৫)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews