শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার,জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।।

আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝালকাঠিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ঝালকাঠী জেলা ছাত্রদল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,যোবায়ের তালুকদার মিশকাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের ছবি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন ছাত্র জনতার বিপ্লবের সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews