শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

শ্রীপুরে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা পরিবারের দাবি হত্যা

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড  কেওয়া পশ্চিম খন্ড মোঃ সুরুজ মিয়ার মেয়ে আকলিমা আক্তার শিমু (২১) নির্যাতনের শিকার হয়ে শ্বশুর বাড়িতে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার বিষয়ে পরিবারের দাবি তাদের মেয়েকে তার স্বামী  নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়েছে।

গত চার বছর পূর্বে পারিবারিকভাবে আকলিমা আক্তার শিমুর সাথে একই গ্রামের  আলী হোসেনের ছেলে মোহাম্মদ বায়েজিদ (২৫) এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আরিয়ান (দেড় বছরের) একটি ছেলে সন্তান রয়েছে।

আকলিমা আক্তার শিমুর বাবা সুরুজ মিয়া বলেন বিয়ের কিছুদিন পর থেকেই আমার মেয়েকে শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে,  আমার মেয়ের দুই হাতে ব্লেড দিয়ে কাটে পাশন্ড বায়েজিদ।  একসময় আমার মেয়েকে মৌখিক তালাক দেয় বায়েজিদ পরে এলাকার লোকজনের সহায়তায় তাকে তারা আবার নিয়ে যায়, কিছুদিন পরে মেয়ের গর্ভে সন্তান আসলে সে সন্তানের জন্য সকল ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করে ওই বাড়িতে সংসার করতে থাকে। গত ৮ নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন  খবর দিয়ে আমার স্ত্রী ফাতেমা ও ছোট ছেলেকে তাদের বাড়িতে নেয়,যাওয়ার পর দেখে আমার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে,তখন তারা আমার মেয়েকে আল হেরা হাসপাতাল ও শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে।

মেয়ের মামা আমান উল্লাহ বলেন আমার ভাগনী কে হত্যা করা হয়েছে, তারা তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, তার স্বামী বাইজিদ একজন নেশাগ্রস্ত লোক, সে প্রায় সময় নেশা করে থাকে, দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে অত্যাচার করে আসছিল, আমি তার সঠিক বিচার দাবি করছি।

ঘটনার বিষয়ে স্বামী বাইজিদের সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি, বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি মেয়েটি খুব ভালো ছিল, তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে, এলাকায় তাদেরকে নিয়ে বিভিন্ন দরবার সালিশ হয়েছে, প্রশাসনের নিকট আমরা সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে মৃত ব্যক্তির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ আনা হয়,লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মর্গে পাঠানো হয়,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews