শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

সাবেক আইনমন্ত্রীর উপজেলায় মাঠে বিএনপি

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুলের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রবিবার মাঠে ছিলো বিএনপি। আওয়ামী লীগের ডাক দেওয়া কর্মসূচির প্রতিবাদে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিল বিভিন্ন এলাকা থেকে পৌর এলাকায় আসতে থাকে। এসব মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পরে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, জাকির হোসেন, জাবেদ আহম্মেদ, জিয়াউল হাসান, মো. নয়ন. মো. ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews