শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ত্রিশালে কসমেটিকস কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহপ্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে একটি কসমেটিকস কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অনুমোদনহীন কসমেটিকস সামগ্রী জব্দ করে।

রবিবার(১০ নভেম্বর) ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার শাওন কুমার ধরের উপস্থিতিতে সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার পিউ কসমেটিকস নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের অনমোদনহীন টয়লেট সোপ,স্ক্রীন ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ নং ধারায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, কসমেটিকস তৈরির কারখানায় পরিচালিত অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল, ও নিম্নমানের কসমেটিকস উৎপাদন করা হচ্ছে। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, এসব নকল ও নিম্নমানের প্রসাধনী শিশু ও প্রাপ্তবয়স্কদের মারাত্মক চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও সৃষ্টি করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews