শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অভিযানে দেশী মদ তৈরির আস্তানায় , প্রায় ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর বাড়ীতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এসময় উজ্জ্বল ধরেন এর স্ত্রী ববি মারিয়া গমেজ (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া গ্রামের উজ্জ্বল ধরেন গোপন আস্থানায় চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৬টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে উজ্জ্বল ধরেন এর স্ত্রীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে সময় অভিযানে ২০ লিটারের ৫টি, ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রাম চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত জাওয়া/ওয়াশ ছয়টি বড় ড্রাম উদ্ধার করা হয়। সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমি ও আমার থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মুল্য: ৪০০ লিটার চোলাই মদের মুল্য=৪০০,০০০/. চোলাই মদ তৈরির কাঁচা মালের মুল্য= ৯০.০০০/ সর্বমোট উদ্ধারকিত মাদকের আনুমানিক মুল্য= ৪,৯০,০০০ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পাঠানো হবে। স্থানীয়রা এই মদ তৈরির মালিকের গ্রেপ্তারে দাবি করেন, এবং গ্রেপ্তারকৃত আসামীর দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন। এলাকা বাসী চোলাই মদ তৈরীর আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews