1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

বেনাপোল স্থলবন্দের কার্গো টার্মিনাল উদ্বোধন করলেন নৌ-পরিবহন উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভেহিকেল কার্গো টার্মিনালটি ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় টার্মিনালটি উদ্বোধন করা হয়।

২০২১ সালে ভারতের পেট্রাপোল বন্দর ঘেঁষে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণকাজ শুরু করে নৌ-পরিবহন মন্ত্রণালয়। বেনাপোল বন্দরে ভেহিকেল টার্মিনাল প্রকল্পে কাজ করেছেন চারটি ঠিকাদার প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে টিবিইএএল, এনডিইএল আরএসএসআইজেভি, ব্যারাক বিল্ডিং, ওপেন ইয়ার্ড ও অপারেশন বিল্ডিং।

এই কার্গো ভেহিকেল টার্মিনালটি ৪১ একর জমির ওপরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। জমি অধিগ্রহণ বাবদ ১০৯ কোটি এবং নির্মাণকাজ বাবদ ২২০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়। নবনির্মিত এ টার্মিনালে প্রায় দেড় হাজার ট্রাক রাখার মতো ধারণক্ষমতা রয়েছে।

প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দরসেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, চিকিৎসা, রান্না ও বিশ্রামের ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামো নির্মিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নো-পরিবহন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম, বিজিবি’র

যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেঃ জেনাঃ হুমায়ূন কবির, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, বেনাপোল কাস্টমস হাউস কমিশনার কামরুজ্জামান, প্রকল্প পরিচালক জনাব হাসান আলী এবং বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট