শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি স্কুলে শ্রেণী কক্ষে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এদের মধ্যে সাতজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে, দুপুরে নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারন টিকা দেওয়া হয়েছে প্রায় দু,সপ্তাহ পূর্বে। তিনি এটিকে পেনিক এ্যাটাক বলে উল্লেখ করেছেন। তিনি আরো জানান, এর সুনিদিষ্ট কোন চিকিৎসা নেয়। ২/১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews