শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ত্রিশাল উপজেলা বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে শুক্রবার বিকেলে। বিএনপির সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ৬নং ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মো: শাহজাহান কবির এর নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল রেলি অনুষ্ঠিত হয়েছে ১৫নভেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার দরিরামপুরে অবস্থিত নজরুল অডিটোরিয়াম এর সামনে থেকে রেলি শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় নজরুল অডিটোরিয়াম এসে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোঃ শাহজাহান কবির বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল একটি নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews