শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রি জরিমানা গুনলেন অভিযুক্ত

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মো. আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি রবিবার বিকেলে ঘাগুটিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া বিজিবি বিওপি সংলগ্ন এলাকার কৃষি জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অর্থদণ্ড আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews