রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতেযাওয়ার সময় আখাউড়ায় আটক

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর। রবিবার দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকায় তাদেরকে আটক করে। অভিযোগ না থাকায় তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে।

বিকেলে বিজিবি’র ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী হলেন পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদেরকে আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews