রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পিস্তল  ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর এলাকার মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দুর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মো. হুমায়ুন (৪৫) ও বাহাদুরপুরের মো. হাশেম মিয়া (৪২)। তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দু’টি রামদা, তিনটি ছুরা, একটি চাপাতি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews