রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় বিদ্যুৎ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন রংপুর বিভাগীয় প্রধান

গাইবান্ধায় আবাসিক ও অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা।

আজ (রবিবার, ২৯ ডিসেম্বর) দুপুরে শহরের নেসকো ১নং ডিভিশন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি, গাইবান্ধার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীসহ সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা অংশ নেন।

দেবল কুমারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সংগঠনের নেতা আব্দুল হালিম, মাহবুবুর রহমান সুমন, মাহবুবর রহমান, আবুল কাশেম, শাহীন, মাসুম শাহাবুল, ছাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, প্রিপেইড মিটারের প্রতিবার ১ হাজার টাকা রিচার্জে গ্রাহকের এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিমাসে গ্রাহকের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহকরা নিজের টাকায় ইতিপূর্বে এনালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য বিদ্যুৎ বিভাগ কোনো টাকা পরিশোধ করেনি। প্রতি ১ হাজার টাকার বিনিময়ে কত ইউনিট বিদ্যুৎ পাবে গ্রাহক, তাও অপষ্ট। আবার বাণিজ্যিক ও আবাসিক রেট কিভাবে নির্ণয় করা হবে তাও পষ্ট করা হয়নি। প্রিপেইড মিটারের ব্যালেন্স ফুরিয়ে গেলে ২শ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহককে সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬শ টাকা জমা দিতে হবে। পুনরায় ডিমান্ড নোটের জন্য টাকা জমা দিতে হবে।

বক্তারা অবিলম্বে গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews