রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ২০২৪ সালের এক বৎসরে দেড়শো কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ২০২৪ সালে প্রায় একশত পঞ্চাশ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয় পাশাপাশি  ৮৬ জন আসামীকে আটক করা হয়। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী বিওপি কর্তৃক সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে, যা গত ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪৬,৯৪,০৮,৩১৯/- (একশত ছেচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ আট হাজার তিনশত ঊনিশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে এসব মাদক ও চোরাচালানী মালামালের সাথে ৮৬ জন আসামী আটক ও  ২০ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে জব্দকৃত মাদকদ্রব্য হুইস্কি ১০৭৭১ বোতল, বিয়ার ১,৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩,৯১৩ বোতল, গাঁজা ৩,৯২০.৯ কেজি, ফেন্সিডিল, ৩,৪১৪ বোতল, ইয়াবা- ৪৬,০৬৮ পিস এবং অন্যান্য চোরাচালানী মালামাল ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ১৭,১৬৬ পিস, গরু ৩৩৩ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১,৯৪৮ টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫,০৪০ টি, বাসমতি চাউল ৩৭,৩১৮.৫ কেজি, চিনি ১০,৯৫,৬৭০.৫ কেজি, নেহা মেহেদী ২,১৫,৮১৫ পিস, জিরা ১,৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১,১৭,৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪,২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি-৬৩,৯০,০০৯ পিস, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেল, সিএনজি, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ ইত্যাদি।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে এবং আসামী আটক করা হইয়াছে।

তিনি আরও জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ২০২৪ সালের মাদক ও চোরাচালান বিরোধী সাফল্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি ২০২৫ সালেও এর ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে নবচেতনা ও উদ্দীপনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews