রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় বিচারপতির কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি ফুলছড়ি উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

 

বিশেষ,প্রতিনিধিঃ মোছাঃলাবুনী আক্তার

গাইবান্ধা ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) কে বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মৃত মোগরব আলীর ছেলে এবং ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে ১ লা জানুয়ারী বুধবার বেলা আড়াইটার দিকে, যখন বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে একাকী হাঁটছিলেন। এ সময় মো. আক্তারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, “বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিচারপতির নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews