রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার, জাতীয় সমাজসেবা দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য– ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার। সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন।

এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় জেলার সার্কিট হাউস জিমনেশিয়াম প্রাঙ্গন থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১ম পর্বে উদ্বোধনী র‌্যালি এবং ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এবং পরিচালনা করেন জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, আমরা সমাজসেবা দিবস একটি দিনে পালন করছি, কিন্তু সারা বছর ধরে এই সমাজসেবার কার্যক্রম চলে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে সমাজসেবার কাজ পরিচালিত হয়। সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে।

 

অনুষ্ঠানের ২য় পর্বে মুক্ত আড্ডা পরিচালনা এবং সমাপনী করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম । আড্ডা সূচনায় ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আড্ডা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

 

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব আমানত হিসাবে এবং জবাবদিহিতার সাথে পালন করি, তাহলে সে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে।

আড্ডায় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জুলাইকন্যা, ছাত্র-ছাত্রী, জনতা, প্রবীণগন এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রবীণ, জুলাইকন্যা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews