রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চাল নিয়ে পাঁচ রকমের ‘চালবাজি’ চাতাল মিলকে জরিমানা 

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

চাল নিয়ে পাঁচ ধরণের ‘চালবাজি’ করার অভিযোগে জরিমানা গুণতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চাতালককলকে। সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে সেবা রাইস মিল নামে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।

ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল রাখা, বিআর-২৮ জাতের চালের বস্তায় মিনিকেট লেখা, অস্বাভাবিক মজুদ, মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগ পাওয়া যায়। উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থি প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সেক্রেটারি শাহীন আলম, ছাত্র প্রতিনিধি সিয়াম আফ্রিদিসহ আশুগঞ্জ থানা পুলিশ অভিযানে অংশ নেন। এ সময় আরো একাধিক চাতাল কলে অভিযান চালানো হয়।

জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান অভিযান সম্পর্কে কালের কণ্ঠকে জানান, নিয়ম হলো যে জাতের চাল সেই জাতের নাম লিখতে হবে। মিনিকেট নামে চালের কোনো জাত নেই। ওই প্রতিষ্ঠান এ ধরণের প্রতারণার পাশাপাশি আরো চার ধরণের অনিয়ম করে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews