1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড অতি দ্রুত টেকনাফ উপজেলা অফিস উদ্বোধন করা হবে, বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবকের সর্বস্ব পুড়ে ছাই

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়ি

 

বদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এ বিষয়ে লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বুশরা আক্তার বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র স্বীকৃতি পেয়েছিল। ২০২৪ কেন পাবে না? ২০২৪ তো ২২ হাজার আহত ভাই-বোন আছে, আড়াই হাজার শহীদ হয়েছেন। দেখা যাবে আগামী পাঁচ বছর পর তা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে পরবর্তী প্রজন্ম আর জানতে পারবে না এই বিপ্লব আর গণঅভ্যুত্থানের কথা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ ও আহত ভাইদের কথা জানুক। তাদের স্বীকৃতি দেওয়া হোক। তাই আমরা সবার মতামত চাই।’

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সহ মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, ‘সরকার বলেছে সকল রাজনৈতিক দল সহ অংশিজনের মাধ্যমে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র ঘোষণা করবে। আমরা সরকারকে সাধুবাদ জানাই। আমরা চাই জুলাই আন্দোলনকে বেগবান করা ও সমর্থন দেওয়া আমাদের ছাত্রজনতা, দেশের খেটে-খাওয়া মানুষ সহ নানা শ্রেণি পেশার মানুষের কথা যেন এই ঘোষণাপত্রে থাকে। এই নতুন বাংলাদেশ হবে সকলের। এখানে কোন বৈষম্য থাকবে না। এই বৈষম্যের  বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এই উদ্দেশ্যে আমরা গণসংযোগ চালাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট