রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত আমিরের আগমন উপলক্ষে রামগঞ্জ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

রহমানের লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে রামগঞ্জ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭.০০টায় রামগঞ্জ উপজেলা শহরের জিয়া অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা সহকারী সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, জেলা তারবিয়াত বিভাগের সম্পাদক সর্দার সৈয়দ আহমেদ।

আাগামী ১লা ফেব্রুয়ারী জামায়াত আমিরের লক্ষ্মীপুরে আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতের উদ্যোগে গণ জমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমিরের আগমন কে ঘিরে রামগঞ্জ উপজেলা থেকে দশ হাজার জনশক্তির উপস্থিতির পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা জামায়াত।

এক্ষেত্রে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিটকে স্ব স্ব খরচ বহন করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি গণ জমায়েত বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিয়নকে নির্দিষ্ট কোটা পরিমাণ টাকা পরিশোধ করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় রামগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত জামায়াত নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণ জমায়েত সফল করতে যাতায়াতের জন্য ১৬০ টি বাস ভাঁড়া ও বেশ কিছু নগদ অর্থ সংগ্রহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews