1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছর পর বিএনপির কমিটি গঠন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কমিটির তালিকা থেকে জানা যায়, আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি পদে জয়নাল আবেদীন আব্দু এবং সাধারণ সম্পাদক পদে ডা. খোরশেদ আলম ভূঁইয়াকে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির জীবনকে মনোনীত করা হয়েছে। এছাড়া ২৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অপরদিকে, আখাউড়া পৌর বিএনপির সভাপতি পদে মো. সেলিম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. আক্তার খান নির্বাচিত হয়েছেন। এ কমিটিতেও ১০ জন সহ-সভাপতি এবং ৩ জন যুগ্ম-সম্পাদক মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জালাল মিয়া। এ কমিটিতে ৬৬ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর জেলা থেকে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, “সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার দোসরদের বাধার কারণে দীর্ঘদিন বিএনপি সম্মেলন করতে পারেনি। ৫ আগস্টের পর স্বাধীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কসবা-আখাউড়া বিএনপির দুর্দিনের কাণ্ডারি আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আখাউড়ার ইতিহাসে নজিরবিহীন সফল সম্মেলনের ফল আজকের এ কমিটি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া জানান, “দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আমরা আনন্দিত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট