সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৩২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৩১,৯১,৫০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে এবং ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হইয়াছে। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি কর্তৃক ১৫ জানুয়ারি ২০২৫ হতে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১,৯১,৫০০/-(একত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ এবং ০১ জন আসামী আটক করা হইয়াছে। তন্মধ্যে জব্দকৃত কিসমিস ০৪ কেজি, গরু ১৩ টি, চিনি ৩১৪০ কেজি, থ্রী পিস ৩৪ পিস, নেহা মেহেদী ৬৫০ পিস, ফুচকা ২৩২ কেজি, বাঁজি ১১,৭০০ পিস, বাসমতি চাউল ৪৮০ কেজি, সোফা সেটের কাপড় ২৭৩ গজ, হুইস্কি ৪৯ বোতল, গাঁজা ৪৪ কেজি। এছাড়াও আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মফিজুল ইসলাম (৩৭), পিতা-মৃত মোঃ আবেদ আলী, গ্ৰাম-নারায়ণপুর, পৌষ্ট-শশীদল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews