1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে মাদক ব্যবসায়ী

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন মাদক ব্যবসায়ী জাকির হোসেন। গত ১৪ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া কমিটির তালিকা থেকে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত আখাউড়া উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে জাকির হোসেন কে যুব বিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে। জাকির হোসেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি প্রচার হওয়ার পর কমিটিতে পদ পাওয়া কতিপয় ব্যাক্তি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে প্রকাশ্যে কথা বলতে চাচ্ছে না কেউ।

 

আখাউড়া থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২২ইং আখাউড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাব অংগ্যজাই মারমার নেতৃত্বে জেলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানার পুলিশ সদস্য সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নূরপুর মধ্যপাড়া মোঃ জাকির হোসেনের বসতঘর তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা সহ জাকির হোসেনকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এসময় মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার সহ মোট তিনজনকে গ্রেফতার করে টাস্কফোর্স। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

 

স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে কথা বললে মাদক ব্যবসার সাথে জাকির হোসেনের সংশ্লিষ্টতার বিষয়টি তারা প্রতিবেদককে নিশ্চিত করেন।

 

মাদক ব্যবসায়ীকে আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে পদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান প্রতিবেদককে জানান, জাকির হোসেনকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন না। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারির সাথে আলাপ করার পরামর্শ দেন তিনি।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে ফোন দিতে বলেন।

 

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন আব্দু প্রতিবেদককে বলেন, জাকিরকে চিনিতো। সে মুশফিকুর-নাছির উদ্দিন হাজারী গ্রুপে দল করতো। আসলে ঘটনা যেটা বলছেন এটা দুঃখজনক। কিন্তু এইটা তো হইয়া গেছে। আমরা তাড়াহুড়ো করে কমিটি করতে গিয়ে ইয়া (ভুল) হইছে। এটা যেকোনভাবে এফসেন্ট মাইন্ডে হয়ে গেছে। সে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছে। আমরারও এটা খারাপ লাগছে। সে মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, কি বলবো বলো। ডাঃ খোরশেদ এর বক্তব্য নিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া বলেন, এটা (মাদক ব্যবসায় জড়িত) আমার নলেজে ছিল না, এটা আমি জানিনা। মাদক ব্যবসায়ীকে আমরা ঘৃণা করি। তার (জাকির) ভাষ্যমতে জানতে পারছি সে (জাকির) নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছে।

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জাকির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য নেওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট