সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিঠার নাম হৃদয়হরণ মুখচাহনি

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাদল  আহাম্মদ খান 

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

বাহারি নাম। দেখতেও লোভনীয়। ভিন্ন ভিন্ন স্বাদ। পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি, জামাই পিঠা, বউ পিঠা, জামদানি আরো কত কি। জমকালো আয়োজন। কেউ পিঠা খেতে ব্যস্ত তো কেউ পিঠা কেনায়। পুরস্কারের দিক খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশন, শৃংখলার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সোমবার আয়োজন করে পিঠা উৎসবের। এই উৎসবে নানা জাতের পিঠার মাধ্যমে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। ছয়টি স্টলে প্রায় ১০০ ধরণের পিঠার পসরা নিয়ে বসেন শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে আইন মারুফ পিঠা উৎসবের আয়োজন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, মো. শাহীন মৃধা, পরিচালক ও প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক শাহাদৎ হোসেনসহ কলেজের শিক্ষকরা।

মানবিক বিভাগের একটি স্টলে জামাই পিঠা, বউ পিঠাসহ নানান জাতের পিঠা চোখে পড়ে। মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার ও জেরিন আক্তার জানান, শিক্ষার্থীরা দিনটিকে উৎসবের রং দিয়েছে। তারা দেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পিঠা তৈরি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে আইন মারুফ বলেন, ‘একটা সময় ছিলো যখন শীতের সময় বাংলার ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়তো। কিন্তু এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার এই চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews