1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৪৭,৪৩,০০০/- টাকা মূল্যের মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মঈনপুর, কসবা এবং মাদলা বিওপি কর্তৃক গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭,৪৩,০০০/-(সাতচল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে। তন্মধ্যে জব্দকৃত চিনি ৪৫০ কেজি, বাঁজি ১,৮০,৬০০ পিস এবং হুইস্কি ১০৭ বোতল।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট