সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জমিতে বালু ভরাট করতে গিয়ে বিপাকে আওয়ামী লীগ নেতা প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান,বরগুনা জেলা প্রতিনিধি

জমিতে বালু ভরাট করতে গিয়ে বিপাকে পরেছেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম (কামাল ) আকন। উপজেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে নিজাম উদ্দিন কালা ও তার সহযোগীরা তাকে কাজ করতে বাঁধা এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকায় বুধবার দুপুরে।

জানাগেছে, আমতলী উপজেলার ৩০ নং চাওড়া মৌজার ৬১ নং দাগের ৪২ শতাংশ জমির পৈত্রিক সুত্রে মালিক বিবেক তালুকদার। ওই জমি তিনি ২০২০ সালের ১৪ জুলাই আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম (কামাল) আকনের কাছে বিক্রি করেন। গত চার বছর ধরে কামাল ওই জমি ভোগ দখল করে আসছেন। গত ৫ আগষ্টের পরে উপজেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে ওই জমি নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা দখল করতে পায়তারা চালাচ্ছেন এমন অভিযোগ ভুক্তভোগী কামাল আকনের। বুধবার ওই জমিতে কামাল আকন বালু ভরাট করতে গেলে নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা বাঁধা এবং তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। তাদের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন বলেন, বিবেক তালুকদারের ৪২ শতাংশ জমি ক্রয় করে গত চার বছর ধরে ভোগ দখল করে আসছি। এত বছর কোন সমস্যা হয়নি। কিন্তু গত ৫ আগষ্টের পরে বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে ওই জমি নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা দখল করতে পায়তারা চালাচ্ছে। তিনি আরো বলেন, বুধবার ওই জমিতে বালু ভরাট করতে গেলে তারা বাঁধা দেয় এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা দাবী করছি। পুলিশ নিরাপত্তা না দিলে ওরা আমাকে হত্যা করে ফেলবে।

নিজাম উদ্দিন কালা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির কিছু অংশে আমরা কয়েকটি পরিবার বসবাস করি। ওই জমিতে তিনি কাজ করছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews