সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারি সোমবার ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews