সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের নিমিত্তে ময়মনসিংহ পুলিশ লাইনস্-এ গমন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান। এসময় তিনি, এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও পুলিশের ঐতিহ্যবাহী বাদক দলের সুশৃংখল- মনমুগ্ধকর পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন ডিআইজি।

পরিদর্শনকালে ডিআইজি , প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে ডিআইজি সরেজমিনে রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম সহ জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews