বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গোপন সংবাদের ভিত্তিতে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

৯ই এপ্রিল ২০২৫, (মঙ্গলবার) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি চৌকস টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা হতে ঢাকাগামী ‘মা মনি এন্টারপ্রাইজ’ নামক একটি বাস (রেজি নং: ঢাকা মেট্রো ব-১৩-১০৬৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতায় বাসের পিছনের অতিরিক্ত চাকা রাখার স্থানে সুকৌশলে লুকানো তিনটি ছোট চটের বস্তা থেকে মোট ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের বিস্তারিত বিবরণ নিম্নরূপঃ

ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল

অফিসার’স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল

অফিসার’স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৭৫০ মিলি – ১০ বোতল

এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৯ বোতল

রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৮ বোতল

মোট বোতল: ৬৩ টি যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

উক্ত মদ বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের দেখানো মতে এবং তাদের নিজ হাতে উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভারতীয় মদ, অভিযুক্ত তিনজন ও বাসটি থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা হলেন ১. ড্রাইভার: মোঃ কাজল মিয়া (বয়স: ২৭), পিতা: মৃত হাবিবুর রহমান, মাতা: মোছাঃ কামরুননাহার, গ্রাম: রামনগর (কুমুদগঞ্জ বাজার সংলগ্ন), থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।

২. হেলপার: ইয়াসিন আরাফাত (বয়স: ২২), পিতা: মৃত জিয়াউর রহমান, মাতা: পেয়ারা আক্তার, গ্রাম: লক্ষীপুর, থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।

৩. সুপারভাইজার: রিফাত মিয়া বাবু (বয়স: ২৪), পিতা: আইউন মিয়া, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: শীতিপুর (৩নং ওয়ার্ড, ইউপি- কাকরকান্দা), থানা/উপজেলা:দুর্গাপুর,জ নেত্রকোনা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )মনসুর আহমেদ জানান এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন  অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews