1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

রংপুরে পীরগাছায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি 

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

শিল্পী আক্তার রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ এপ্রিল শনিবার সকালে পারুল ইউনিয়নের গুলাল গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারুক হোসেন ওই গ্রামের নজির হোসেনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পড়নের লুঙ্গির নিচে থাকা হাফ প্যান্ট খোলা অবস্থায় ছিল, যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। কেউ কেউ মাদক সংশ্লিষ্টতার কথাও বলছেন।

 

নিহতের স্ত্রী শান্তনা বেগম জানান, তার স্বামী রাতে বাজারে যাওয়ার কথা বলেই বের হয়েছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি।

নিহতের বাবা নজির হোসেন বলেন, ‘কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না সেটাও জানা নেই।’

 

স্থানীয় একটি সুত্র বলছে, গরু চুরির টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে, খবর নিয়ে জানাগেছে নিহত ফারুক হোসেনের সাথে এলাকার চিহ্নিত গরু চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্যদের সক্ষতা ছিল।নিহতের স্ত্রী শান্তনা বেগম সাংবাদিকদের জানান, তার বাড়িতে প্রায়ই মিজান এবং ইউসুফ যাতায়াত করতেন। খবর নিয়ে জানাগেছে পারুল ইউনিয়নের দেউতি কানিবুড়ি এলাকার গরু চোর ফরহাদ গ্রুপের সদস্য। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফরহাদের বাড়ি থেকে দু’টি চোরাই গরু

উদ্ধার করা হয়। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে জানতে পীরগাছা থানা অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকীকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেনি। তবে এসআই নজরুল ইসলাম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাতত অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট