মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা- ২০২৫ এর ফাইনাল খেলা ০৭ মে ২০২৫ তারিখ বুধবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আইন ও বিচার বিভাগকে পরাজিত করে চারুকলা বিভাগ (ছাত্রী) এবং চারুকলা বিভাগকে পরাজিত করে পপুলেশন সায়েন্স বিভাগ (ছাত্র) চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল। এসময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপÍরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews