মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

হিজলায় কোস্টগার্ড ও মৎস্য অভিযানে ৫০ লাখ চিংড়ির রেনু আটক

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার দূর্গাপুর লঞ্চঘাট নামক এলাকার মেঘনা নদীতে নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ রেনু পোনা আটক করা হয়।

এছাড়াও রেনু পোনা বহনকারী একটি ট্রলার জব্দ ও রেনু পাচারকারী মো. স্বপন (৩২) এবং আলআমিন (২২ কে আটক করা হয়েছে।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে আটক চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।আটক ২ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রসিদ এক প্রেস লিস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।যার ফলে কোস্টগার্ড উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews