মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

রামগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলাশরিফুল ইসলাম ভূঁইয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

রামগঞ্জ লক্ষ্মীপুরপ্রতিনিধি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনদিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করে রামগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসন।

গতকাল রোববার ( ২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবব্রত দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, একাডেমিক সুপার ভাইজার শামছুল আলম, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল ভূইয়া, উপজেলা আই সি টি কর্মকর্তা জয়দীশ রায়, উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ খান প্রমুখ।

এ মেলা চলবে আগামী কাল মঙ্গলবার ২৭ মে পর্যন্ত।

প্রধান অতিথি বলেন ভূমি মন্ত্রনালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে।

তারই আলোকে বর্তমানে ই নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই পর্চার

আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির

নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসে সম্পাদন করতে পারছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews