মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

হিজলায় নারী কেলেঙ্কারি অপবাদে যুবককে পিটিয়ে গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায়

 

নারী কেলেঙ্কারি অপবাদে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।পরে হিজলা থানা পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে গুরুতর আহত কে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।কর্মরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে বরিশাল সেবাচিম প্রেরণ করেন।

শনিবার রাত ১১ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কাসেম খুন্না গৌবিন্দ্রপুর গ্রামের ইউনুসের হাওলাদারের ছেলে।ঘটনার প্রেক্ষিতে জানাজায় কাসেমের সাথে একই এলাকার ছাত্তার গাজীর বিবাহিত মেয়ে রিপার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের অবৈধ প্রেমের মধ্য দূরত্ব হলে গত তিন দিন আগে কাসেম অন্যত্র বিবাহ করেন।ঘটনার রাতে রিপা পরিকল্পিতভাবে কাসেমকে ফোন দিয়ে বাড়িতে আনে।পরে রিপার বাবা ছাত্তার গাজি ও রেজাউল রেজা,কবির,মোমিন সহ কয়েকজনে মিলে এলোপাতাড়ী মারপিট করে।

কাসেমের মা বলেন ছাত্তার গাজীর সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।তাই মেয়ে দিয়ে আমার ছেলেকে এভাবে পিটিয়ে আহত করেন।

পাল্টা অভিযোগ করে মেয়ের পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ করেন।সেখানে উল্লেখ করেন কাসেম অনেকদিন যাবৎ রিপাকে বিরক্ত করে আসছে।ঘটনার দিন তাকে ফোন দিয়ে বাসায় আসলে বাবা ছাত্তার গাজি ও তার লোকজন কাসেমকে আটক করে।

হিজলা থানার ওসি তদন্ত জাহিদুল আলম বলেন কাসেমকে মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।সে মামলায় রিপার বাবা ছাত্তার গাজীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।পাল্টা রিপার পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews