মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

কুড়িগ্রামে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ প্রেমিকের বাবা আটক 

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হকবিপ্লবকুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সপ্তম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করার দায়ে রফিকুল ইসলাম (বাঘা) নামের এক ব্যাক্তিকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ।

অপহৃতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের দুর্লভকুটি গ্রামের শহিদুল ইসলামের কন্যা শারমিন আক্তার সাম্মী স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ে। পাশ্ববর্তী সুখদেব মৌজার রফিকুল ইসলামের (বাঘা) পুত্র রিপন মিয়ার (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়ে জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার থেকে ছেলের পরিবারে জানানো সহ ছেলেকে শাসন করা হয়।

এতে আরও ক্ষিপ্ত হয়ে রিপন মিয়া মেয়েকে বিয়ে করার আশ্বাস দিতে থাকে। গত ১৭ই জুন আনুমানিক সকাল ৯ঃ০০ ঘটিকার সময় মাদ্রাসা যাবার পথে উপজেলার রতিগ্রাম বাজারের নিকটবর্তী গ্রামীণ ফোন টাওয়ারের কাছ থেকে উক্ত প্রেমিক রিপন মিয়া ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। দিন শেষে বেলা গড়িয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোঁজ নিয়ে জানতে পারে তাদের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে গেছে রিপন মিয়া।

রিপন মিয়ার বাড়িতে দফায় দফায় মেয়ের খোঁজ জানতে চাইলে তারা অস্বীকার করলে মেয়ের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে গত শনিবার ২১শে জুন রাজারহাট থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে প্রেমিক রিপন মিয়ার বাবা মোঃ রফিকুল ইসলাম (বাঘা) কে রোববার ২২শে জুন তার বাড়িতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করেন।

সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তছলিম উদ্দিন বলেন,মেয়ের পরিবার থেকে একটি মামলা করা হয়। এতে ছেলে সহ ছেলের বাবা ও মাকে আসামি করলে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ছেলের বাবা রফিকুল ইসলামকে আটক করি। ছাত্রী অপহরণের ঘটনায় তাদের সম্পৃক্ততা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews