মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

পলাশবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়

‎র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

‎গ্রেফতারকৃত তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১১টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব জানায়, গ্রেফতারের পর তৈয়ব আলীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews