মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধার পলাশবাড়ীর ফকির হাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের সাংবাদিক আবু জাফর মণ্ডলের ছোট ছেলে মোঃ সালেহীন মণ্ডল সম্রাট এবারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত। এদিকে সালেহীন মণ্ডল সম্রাটের বড় ভাই মোঃ মিনহাজ আবেদিন সনেট মণ্ডলও একজন মেধাবী ছাত্র। তিনি বর্তমানে বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে যাচ্ছে। অপরদিকে সালেহীন মণ্ডল সম্রাট তার এই সাফল্যের জন্য শিক্ষক ও বাবা-মা ও বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।

সালেহীন মণ্ডল সম্রাটের বাবা সাংবাদিক আবু জাফর মণ্ডল জানান, তার ছেলে দুজন ছোটবেলা থেকেই খুব মেধাবী। তারা নিয়মিত পড়াশোনা করত এবং শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনত। তিনি তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সেই সাথে সালেহীন মণ্ডল সম্রাটের মা তিনিও জানান, তার ছেলে দুজন খুব শান্ত ও ভদ্র। তারা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। তিনি তার সন্তান দুজনের সাফল্যে গর্বিত। এবিষয়ে

সালেহীন মণ্ডল সম্রাটের বড় ভাই ইঞ্জিনিয়ার মিনহাজ আবেদীন সনেট মণ্ডল জানান, আমার ছোট ভাই সম্রাট খুব মেধাবী ও পরিশ্রমী। সে তার এই সাফল্যের যোগ্য। তিনি তার ভাইয়ের জন্য শুভকামনা জানান।

সালেহীন মণ্ডলের এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

অন্যদিকে, বিদ্যালয়ের শিক্ষকগন জানান, সালেহীন মন্ডল সম্রাটসহ তার বড় ভাই মিনহাজ আবেদিন সনেট মন্ডল ওরা দুজনই মেধাবী ছাত্র। দুই ভাইয়ের এমন সাফল্যে আমরা শিক্ষকেরা বরই গর্বিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews