বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

পটুয়াখালীতে বেহাল রাস্তা পাকাকরন এর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টারকালাম মেম্বারের

বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এক মানববন্ধনের আয়োজন করেছে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১০টায় চিতলাখালী গ্রামের বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সড়ক সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এ সড়কটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ পথ। বছরের পর বছর ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এমনকি কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

তারা আরও জানান, নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও সড়কটির উন্নয়নের কোনো বাস্তব পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। এ অবস্থায় দ্রুত সংস্কার না হলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews