বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি ট্রাক ও ডাকাতি করার সরঞ্জামাদি সহ ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১৯/০৭/২৫ খ্রিস্টাব্দ রাত ০৩.৫০ ঘটিকার সময় ধামরাই থানাধীন, ধামরাই চন্দ্রপাড়া এলাকা হইতে ডাকাত দলের সদস্য ১। মোঃ শাহাজল (৩৮), পিতা-মোঃ বিল্লাল, মাতা-সামেনা বেগম, সাং-সাধুরপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-বাইমাইল মুন্সিবাড়ি, থানা-কোনাবাড়ী, জেলা-গাজীপুর, ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা- মৃত হাকিম, মাতা-মোছাঃ সোলেমা, সাং-সোহাগী টেংগাপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-বাইপাস মোঘরখাল আবুল সরকারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুরদের ০১ (এক) টি ছয় চাকা বিশিষ্ট ট্রাক, সামনের কেবিন হলুদ এবং বডি নীল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৫৭৪৬, চেসিস নং- MAT386537F8R00402, যাহার ইঞ্জিন নং-497TC93AUY800300, ০১ (এক) টি ছোরা এবং ০৪ (চার) টি লক কাটারসহ গ্রেফতার করেন। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস ও পিসিপিআর পর্যালোচনা করে আসামী ১। মোঃ শাহাজল (৩৮), এর বিরুদ্ধে (1F63G) জামালপুর এর বকশীগঞ্জ থানার ,জিডি নং-৯৫৫/২০২১, তারিখ- ২৫ মে, ২০২১ এবং আসামী ২। মোঃ সুমন মিয়া (৩৫) এর বিরুদ্ধে (5BTAJ) জিএমপি এর বাসন থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকার সময়। ধারা- 399/402 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ পাওয়া যায় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews