বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের 

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলামনীলফামারী জেলা প্রতিনিধি

ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বলেন, “মাহরিন চৌধুরী ছিলেন আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক জাতি তার এই অবদান চিরকাল স্মরণে রাখবে

জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাহরিনের পরিবারের সদস্যরা

গত ২১ জুলাই উত্তরার একটি স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের জীবন রক্ষায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। ধোঁয়া আর আগুনের ভেতর থেকে একাধিক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও, তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার পর মৃত্যুবরণ করেন মাহরিন চৌধুরী। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকরা

পরদিন মঙ্গলবার (২২ জুলাই) নিজ গ্রাম জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews