বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ডিএক্স মাদকসহ দু’জনকে আটক করেছে ডিবি 

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি বাবুর ছানা

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ফেন্সিডিলের বিকল্প ফেন্সিডিল-ডিএক্স নামক ভারতী মাদকসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জের ব্রিজের পাশ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করাহয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার আব্দুর রশিদ গাজী’র ছেলে মোঃ জাকির হোসেন গাজী (৩৪) ও একুই এলাকার নুরুজ্জামান গাজী’র ছেলে মোঃ নয়ন গাজী (২০)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ মাদক ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জে অভিযান পরিচালনা করাহয়। গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মিনাজ উদ্দীন ও এএসআই সুফিয়ান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এ’অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল এর বিকল্প ফেন্সিডিল ডিএক্স নামক মাদকসহ দু’জনকে আটক করে। আটকের পর আটককৃতদের নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews