বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিল

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগগ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির (৩২) ২। মোঃ ইসমাইল হোসেন (সাজু) (৩০) ৩। রাকিব মিয়া (২২) ৪। আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮) ৫। মোঃ সোহাগ হাওলাদার (৪২) ও ৬। মোঃ আব্দুল্লাহ (উত্তম কুমার) (২৪)

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, রাকিব মিয়া ও আব্দুল কুদ্দুচকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম। এ সময় তাদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। একই দিন ১০:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর এক অভিযানে ২০ কেজি গাঁজাসহ সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের অপর এক টিম।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews