বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

মাধবপুরে দুই কন্যাশিশুকে ঘরে রেখে বাবার আত্মহননের চেষ্টা, অক্ষত উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই কন্যাশিশুকে ঘরে রেখে নিজ বসতঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক পিতা। স্থানীয়দের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে দুই কন্যা সন্তানের পিতা

‎ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে। আত্মহননের চেষ্টা করা ব্যক্তির নাম মো. তাউস ওরফে সেনু (৩০)। তিনি ওই এলাকার আঞ্জব আলীর ছেলে

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ তাউসের ঘর থেকে কান্না ও চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ঘরে ঢুকে তারা তাউস ওরফে সেনু কে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন স্থানীয়রা

‎এ বিষয়ে তাউসের স্ত্রী মোছাঃ মনিরা বেগম জানান, প্রায় ১১ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাউস মাদকসেবন ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে

‎তিনি আরও জানান, মাদকসেবনের জন্য টাকা না পেলে স্বামী উত্তেজিত হয়ে তাকে প্রায়ই মারধর করতেন। একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিসির মাধ্যমে মীমাংসা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। গতরাতে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় তাউস ঘরে থাকা দুই কন্যাশিশুকে রেখেই নিজে আত্মহননের চেষ্টা করেন

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তাউসকে মানসিক চিকিৎসা ও সামাজিক পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন।

‎এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews