বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটককৃতরা হলেন, ১. বিকাশ বাঁসফোর (২০), পিতা–মৃত কার্তিক বাঁসফোর

‎২. মো. আকাশ (২০), পিতা–মো. হায়দার মিয়া।

‎তারা দুজনেই গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড, কাঠপট্টি এলাকার বাসিন্দা।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‎পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন,

‎মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, মাদক শুধু একজন নয়, পুরো পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। গোপন তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এই যুদ্ধে অংশ নিতে হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews