বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধার সাদুল্লপুরের ধাপেরহাটে এনসিপি’র  উদ্যোগে ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে শাহ আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘জুলাই পূর্ণ জাগরণ’ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় থেকে বিকাল ৫ টা পর্যন্ত  ক্যাম্পের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাদুল্লাপুর, গাইবান্ধা শাখা

ক্যাম্পে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানের সুযোগ রাখা হয়। এতে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সেবা গ্রহণ করেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল

সেবামূলক এ কর্মসূচি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।

এটি ছিল একটি মানবিক উদ্যোগ, যা এলাকার মানুষের মাঝে সচেতনতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছে

এ-সময় আরো উপস্থিত ছিলেন,শাহ আজগর আলী ডিগ্রি কলেজের সভাপতি ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুজন মিয়া,যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর,কলেজ প্রিন্সিপাল সহ  শিক্ষক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews