বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

‎মাধবপুর হবিগঞ্জপ্রতিনিধি

‎হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ

‎বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়

‎আটককৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন

‎মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews