বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

প্যারাবন উজাড় করে গড়ে ওঠা ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ আব্দুল আউয়াল স্টাফ রিপোর্টার

অভিযান চালিয়ে ১১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২৯ আগস্ট

অভিযান চালিয়ে ১১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২৯ আগস্টছবি: উপজেলা প্রশাসন থেকে

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্যারাবন উজাড় করে গড়ে ওঠা বেশ কয়েকটা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। নৌবাহিনী, বন বিভাগ ও পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করে মহেশখালী উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে চিংড়িঘেরের শ্রমিকদের থাকার ৬টি ঘর এবং খালের মুখে পানি আটকানোর জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি বা কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানও ছিলেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ দ্বীপকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। দ্বীপটির সুরক্ষায় সবার সামষ্টিক উপস্থিতির ওপর জোর দেন তিনি।

এ সময় বক্তব্য দেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ। তিনি বলেন, আজকে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টিম, বাংলাদেশ পুলিশ ও বন বিভাগকে সঙ্গে নিয়ে ১১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোনাদিয়ায় থাকা বন বিভাগের বিট অফিস ফিরিয়ে আনতে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে উদ্যোগ

নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews