1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার ১৯ জনের নামে মিথ্যা মামলা  প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার ১৯ সাংবাদিকের নামে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া। এ স্মারকলিপি অনুলিপি আরো কয়েকটি দপ্তরে পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি মিথ্যা বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাদের আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে জানান যে, মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে সাংবাদিক বিশ^জিৎ পাল বাবু নিজ এলাকায় দায়িত্ব পালন করলেও তাকে ঢাকার উত্তরা এলাকার একটি ঘটনায় আসামী করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত বছর সরকার পরিবর্তনের পর থেকে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিকদের নামে কুৎসা রটানো হচ্ছে। বিগত সরকারের আমলের মতো এখনো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে নানা অপচেষ্টা অব্যাহত আছে। এমনকি এখন সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়েও কুৎসা রটানো হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ অন্তত ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, মামলা করা, অপপ্রচার চালানোর কারণে তারা সব সময় আতঙ্কে থাকেন। এক ধরণের মানসিক চাপে থাকায় পেশাগত কাজেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট