বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ৪০ বোতল চোলাই মদসহ ২ জন গ্রেফতার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ যৌথ অভিযানে ৪০ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোগড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মতিলাল দাস (৮০), পিতা মৃত রাম কুমার দাস, গ্রাম মোগড়া বাজার এবং ফারুক ইসলাম (৩২), পিতা মৃত আবুল হোসেন, গ্রাম কর্ণেলবাজার।

অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) স্বপন কুমার ভৌমিক ও সঙ্গীয় ফোর্স এবং আখাউড়া উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের অফিসার ও ফোর্স।

বৃহস্পতিবার বিকেলে হোয়াটসঅ্যাপে পাঠানো পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা ৪০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews