বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

লাইনে লিকেজ ও বিল বকেয়া, অভিযানে  এসে হামলার শিকার কর্মকর্তা-কর্মচারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছর ধরে বিল বকেয়া থাকা ও গ্যাস লাইনে লিকেজ সনাক্ত হওয়ায় অভিযান চালাতে গিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অন্তত ২০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সহকারি কর্মকর্তা (কারিগরি) ইকবাল হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় পৌর এলাকার পূর্ব মেড্ডার বাসিন্দা নাছির, রিপন, ইয়াছিন ও আলমগীরের নাম রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর পূর্ব মেড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায়ে অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা অফিসের একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন বাখরাবাদের কুমিল্লার উপ-ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ। দলটির সঙ্গে গ্যাস লিকেজ শনাক্তকরণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলভেশন ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় তিতন মিয়া নামে একজনের বাড়ির গ্যাস সংযোগের বিল তিন বছর ধরে বকেয়া থাকা, রাইজার ও অভ্যন্তরীণ লাইনে গ্যাস লিকেজ পাওয়া গেলে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা আবু ওবায়েদসহ অন্যদের উপর হামলা করা হয়। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম মামলা হওয়ার বিষিয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, মামলাটির তদন্ত কাজ চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews